নারায়ণগড়ে আদি বিজেপি বনাম নব্য বিজেপি লড়াইয়ে উত্তেজনা - The News Lion

নারায়ণগড়ে আদি বিজেপি বনাম নব্য বিজেপি লড়াইয়ে উত্তেজনা




দি নিউজ লায়ন ;  দুর্গাপুরের পর এবার পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড় আদি বনাম নব্য বিজেপি লড়াইয়ে উত্তেজনা ছড়ালো। আদি বিজেপি সমর্থকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ নব্য বিজেপি শুভেন্দু অনুগামীদের। নব্য বিজেপি তথা শুভেন্দু অনুগামীদের অভিযোগ নারায়ণগঞ্জ মকরামপুর তারা একটি কার্যালয় খুলে ছিলেন সেখানে বিজেপির পতাকা লাগানো নিয়ে বচসার সূত্রপাত। 


কেন তাদের না জানিয়ে দলীয় পতাকা লাগানো হচ্ছে এই অভিযোগ তুলে কার্যালয় চড়াও হয় আদি বিজেপি সমর্থকরা ব্যাপক ভাঙচুর করা হয় সহায়তা কেন্দ্র বাধা দিতে গেলে শুভেন্দু সমর্থকদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে মকরামপুর হাসপাতলে ভর্তি করাতে হয় শুভেন্দু অনুগামীদের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এলাকার আদি বিজেপি সমর্থকরা তাদের ওপর হামলা চালিয়েছে। 


ছেঁড়া হয়েছে শুভেন্দু অধিকারীর ব্যানার ফ্লেক্স যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন আদি বিজেপি সমর্থকরা তাদের বক্তব্য বিজেপিতে যোগ দিতে গেলে কিছু নিয়ম-নীতি মেনে যোগ দিতে হয় সেই কোনকিছুই তারা মানেননি শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত কার্যালয়ে তারা সহায়তা কেন্দ্র বলে চালানোর চেষ্টা করছিলেন সেখানে বিজেপির পতাকা লাগাচ্ছিলেন এর প্রতিবাদ করেন এলাকার বিজেপি সমর্থকরা তাদের ওপর চড়াও হন শুভেন্দু অনুগামীরা এরপর এলাকার বাসিন্দারা তাদের সেখান থেকে হটিয়ে দেয়। 


বিজেপির নারায়ণগড় উত্তর মণ্ডলের সভাপতি সত্যজিত দে বলেন," ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত নয়। তৃণমূলই এই কাজ করেছে। কাউকে আমাদের দলে আসতে হলে নির্দিষ্ট পদ্ধতি মেনে আসতে হবে।" 


এই প্রসঙ্গে এলাকার তৃণমূল নেতৃত্বের বক্তব্য, তেলে-জলে মিশ খায় না তা তো আগেই থেকেই জানা ছিল। স্বার্থসিদ্ধির জন্য শুভেন্দু বিজেপিতে গিয়েছে এখন আদি বিজেপি কর্মীরা তাকে মানছেন না। আগামী দিনে এই গোষ্ঠী কোন্দল চরম আকার নেবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.